বিয়ের খবর শুনে প্রেমিকাকে কুপিয়ে প্রেমিকের বিষপান

প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে এমন ঘটনায় গোপন করায় ক্ষুব্ধ হয়ে প্রেমিক প্রেমিকাকে ছুরিকাঘাত করে নিজে বিষপান করে আত্মহত্যাচেষ্টা করেছেন।

সোমবার (০২ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের অদুরে বাবুরহাট এলাকায় একটি পার্কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রেমিক দীপু মজুমদার মজুমদার ও প্রেমিকা রাণী মাঝির মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলে। সোমবার বিকেলে প্রেমিক দীপু রাজধানী ঢাকা থেকে প্রেমিকা দিবার সঙ্গে চাঁদপুরে দেখা করতে আসে। এ সময় তারা দুইজন শহরের অদুরে বাবুরহাটের একটি পার্কে গিয়ে কথা বলছিল। দীপুর কাছে সংবাদ ছিল দিবার বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু দিবা তা গোপন করে। এতে রাগে এবং ক্ষোভে প্রেমিকা দিবাকে ছুরিকাঘাত করে নিজে কীটনাশক পানে আত্মহত্যাচেষ্টা করে দীপু। ঘটনার পর তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে দীপুকে আটক করে এবং দিবাকে রক্তাক্ত অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে গুরুতর আহত দিবা রাণী মাঝিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

এদের মধ্যে দীপু মজুমদারের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ক্যাম্পেরহাটে। তার বাবার নাম রত্নেশ্বর মজুমদার। দীপু রাজধানীর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ট্রিপল ই‘র শিক্ষার্থী। অন্যদিকে, দিবা রাণী মাঝির বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার চরকৃষ্ণপুর গ্রামে। তার বাবার নাম যজ্ঞেশ্বর মাঝি। দিবা চাঁদপুর সরকারি কলেজে বাংলায় স্নাতকের শিক্ষার্থী তিনি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিমউদ্দিন জানান, দিবা রাণীর মাথায় বুকে, পাঁজরে এবং ঘাড়ে ধারালো অস্ত্রের ছুরিকাঘাতের কারণে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকিলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে সন্ধ্যায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই দ্রুত ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

ওসি জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে প্রেমিক দীপু মজুমদারকে থানায় পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে দীপু স্বীকার করেন, তাদের দু’জনের কথা কাটাকাটির জেরে উত্তেজিত হয়ে দিবাকে ছুরিকাঘাত করে। একইসঙ্গে নিজে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। কারণ, দিবার অন্যত্র বিয়ে হচ্ছে-তা দীপুর কাছে গোপন করায় ক্ষুব্ধ হয়ে তিনি এমন কাণ্ড করেন।

ওসি আরো জানান, মেয়েকে হত্যার চেষ্টার অভিযোগ এনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন দিবা রাণী মাঝির বাবা যজ্ঞেশ্বর মাঝি।
সময় টিভি

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর