ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীন তিনটি কোর্স এর ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৬ মার্চ) অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী।
তিনি জানান, আগামী শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইআইইআর কার্যালয় সূত্রে জানা যায়, এবছর বিএড কোর্সে ৭৫টি আসন রয়েছে। এতে আবেদন করেছেন ১১০ জন শিক্ষার্থী। এমএড কোর্সে ৫০টি আসনের জন্য ফর্ম জমা দিয়েছেন ৫০ জন। এছাড়া ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৪০টি আসনের জন্য ৪৩০জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবেন।
বার্তা বাজার / ডব্লিও.এস