রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন শহিদুল ইসলাম (৩০) নামে এক নিরাপত্তাকর্মী। আজ সোমবার (০২ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শহিদুল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের মাহেদ আলীর ছেলে।

জানা গেছে, ট্রেনে ধাক্কার পর বিকেলে খিলক্ষেত এলাকায় রেললাইনে আহত অবস্থায় পড়েছিলেন শহিদুল। ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর