সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মাশরাফির দল। এ ম্যাচ বাংলাদেশের কাছে সিরিজ জয়ের মিশন। উইনিং কম্বিনেশন ধরে রাখতে গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ের নায়ক লিটন দাসের পায়ে টান লাগলেও ম্যাচে তাকে নিয়ে অনিশ্চয়তা নেই।
এদিকে,জিম্বাবুয়ের প্রথম ওয়ানডেতে মাঠের বাহিরে থাকা শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের এই ম্যাচের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। দুই তারকা ফিরলে জিম্বাবুয়ের শক্তিমত্তাও কিছুটা হলেও বাড়বে। ঐচ্ছিক অনুশীলনের মাধ্যমে নিজেকে ঝালাইও করে নিয়েছেন উইলিয়ামস।
দুই দলের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে: চামু চিবাবা (অধিনায়ক), ওয়েসলে মাধেভেরে, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, টিনোটেন্ডা ডোনাল্ড টিরিপানো, অ্যাইনসলে এনলভু, মুতমবদজি, ক্রিস এমপুফু ও কার্ল মুম্বা।
বার্তাবাজার/কেএ