অন্যরকম সেঞ্চুরির সামনে মি. ডিপেন্ডেবল

বাংলাদেশের হয়ে অনেক ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন মুশি। মঙ্গলবার ভিন্ন আরেকটি সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে আছেন মি. ডিপেন্ডেবল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতলেই ওয়ানডে জয়ের সেঞ্চুরি করবেন এই ডানহাতি ব্যাটসম্যান। যা বাংলাদেশের কোন ক্রিকেটারের জন্যে প্রথম।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়টি মুশফিকের ৯৯তম ওয়ানডে জয় ছিল। আর একটি ম্যাচে জিতলেই অন্যরকম এই সেঞ্চুরিতে পৌঁছাবেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম এই ব্যাটসম্যান।

২১৭ ওয়ানডে খেলে ৯৯ জয় পাওয়া মুশফিকের সবচেয়ে কাছে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি ৯৭ ক্যারিয়ারে জয় পেয়েছেন। যদিও বাংলাদেশের হয়ে জিতেছেন ২১৬ ম্যাচের ৯৫টি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর