লালমনিরহাটে সময়ের আলো’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
লালমনিরহাটে জাঁকজমকপূর্ণ নানান আয়োজনে পালিত হলো দৈনিক সময়ের আলো পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।
আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকালে শহরের বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
দৈনিক সময়ের আলো পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন।
লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবিদা সুলতানা, ক্যাপ্টেন(অবঃ) আজিজুল হক বীর প্রতীক,সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়,চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেজাউল করিম স্বপন,বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসেনা বেগম মিনা,জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আহমেদুর রহমান মুকুল।
ডিবিসি নিউজের লালমনিরহাট জেলা প্রতিনিধি মাজেদ মাসুদের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম,জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম, ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা সমবায় পরিষদের পরিচালক রফিকুল ইসলাম মন্ডল বুলু, যমুনা ক্লিনিকের পরিচালক আলহাজ্ব উদ্দিন, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবদুর রব সুজন,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম মানিক,চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মিলন পাটোয়ারি,যমুনা টিভির প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, বনিক বার্তার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, এসএ টিভির প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স, বাংলা নিউজের প্রতিনিধি খোরশেদ আলম সাগর,বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আশরাফুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষকবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস