পটুয়াখালীর লোহালিয়ায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিপন প্যাদা নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে চালক রুবেল গাজী ও অপর আরোহী শাহজালাল। সোমবার সকালে লোহালিয়া-বাউফল সড়কের ইদ্রাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে এসআই আমিনুলের নের্তৃত্বে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ জানান। এসময় তারা ক্ষতিগ্রস্থ সড়কটি দ্রুত সংস্কার ও ঘাতক ট্রলি চালকের গ্রেফতারের দাবী জানান।
এলাকাবাসী জানান, সকাল সাতটায় কাশীপুর থেকে মটরসাইকেলযোগে বাড়ী আসার পথে পিছন থেকে বালু বোঝাই ট্রলিটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ইদ্রাকপুর গ্রামের আলীমন প্যাদার ছেলে রিপন প্যাদা (৪৫)। গুরুতর আহত আরো দুই আরোহী।
এলাকাবাসী জানায়, নিহত রিপন প্যাদা তার দুই ছেলের আকিকার জন্য বাজার করে মটরসাইকেল যোগে বারি ফেরার পথে একটি মালবোঝাই ট্রলি মটরসাইকেল এর পিছনে স্বজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলেই রিপন প্যাদা মারা যায়। গুরুতর আহত হয় মটরসাইকেল এর চালক সহ আরও এক যাত্রী। দুর্ঘটনার সাথে সাথে ট্রলির চালক পালিয়ে যায় বলে জানিয়েছে এলাকাবাসী।
বার্তা বাজার / ডব্লিও.এস