ইমরান খান এক কিংবদন্তির নাম।পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন ঘিরে নাটকীয়তা কম হয়নি।ক্রিকেট খেলে বিশ্বব্যাপী যেমন সাড়া ফেলেছেন, তেমনি আলোড়ন সৃষ্টি করেছেন রাজনীতির মাঠেও।ব্যাট-বল ছেড়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাপ।এখানেও সফল ৯২-এর বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন।বড় দুঃসময়ে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতো গেলো সাফল্যের কথা।সোনালী জীবনে কিছু ভুলও করেছেন এই কিংবদন্তি।যা অকপটে শিকার করলেন নিজেই।
পাকিস্তানের ডেইলি মেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেলেন জীবনের সবচেয়ে বড় ভুলের কথা।প্রায়সই ইমরান খানকে প্রশ্নের মুখোমুখি হতে হয় তার আলোচিত স্ত্রী রেহাম খানকে নিয়ে।এবারও তার বিপরীত কিছু ঘটল না।
ডেইলি মেলে জানতে ছেয়েছিলেন সব ক্ষেত্রে তো সাফল্য পেয়েছেন। কিন্তু কোথাও কি ব্যর্থ হয়েছেন বা ভুল করেছেন? এমন প্রশ্নের জবাবে ইমরান খানের মুখেই উঠে আসে দ্বিতীয় স্ত্রী রেহাম খানের কথা।

ইমরান খানের ভাষায়, ‘ সাধারনত আমি রেহাম খানের বিষয়ে কিছু বলতে চাই না।তবে আমি বলব আমার জীবনে কিছু ভুল করেছি।যার মধ্যে সবচেয়ে বড় ভুল দ্বিতীয় বিয়েটি করা।’
এর পর উঠে আসে তৃতীয় স্ত্রীর কথা। বুশরা মানেকার প্রশংসা করেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিয়ে করার আগে আমি তার মুখ দেখিনি।সে সবসময় পর্দা করত।সে যখন আমার সাথে দেখা করতেন তখন মুখ ডেকে রাখতেন ।’
উল্লেখ্য, গেল বছর নির্বাচনের আগ মুহুর্তে ইমরানকে নিয়ে একটি বই বের করেছিলেন তার সাবেক দ্বিতীয় স্ত্রী রেহাম খান।যা বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল।যা আমরান খানের ক্যাপক সম্মান হানি হয়।
১৯৯৫ সালে ইমরান প্রথম বিয়ে করেছিলেন জেমিমা গোল্ডস্মিথকে। ২০০৪ সালে সেই বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১৫ সালের জানুয়ারিতে ইমরান আবার বিয়ে করেন পাকিস্তানি-ব্রিটিশ সাংবাদিক রেহাম খানকে। ওই বছরই অক্টোবরে ভেঙে যায় দ্বিতীয় বিয়েটাও।এরপর ২০১৮ সালে বিয়ের হ্যাটট্রিক পূর্ণ করেন ইমরান খান।তৃতীয় বারের মতো বিয়ে করেন নিজ দেশের আধ্যাত্নি গুরু খ্যাত বুশরা মানেকা।