চট্টগ্রামে ১৫৭৫ পিস ইয়াবা সহ আটক যুবক

বন্দর নগরী চট্টগ্রামে ইয়াবা সহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)। সোমবার (০২ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে নগরীর টাইগারপাস এলাকা হতে মোহাম্মদ রফিক(৪০) নামে এক যুবককে ১৫৭৫ পিস ইয়াবা সহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (উত্তর)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরির্দশক(নিরস্ত্র) অংসা থোয়াই মারমা জানান গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র ০৩নং বিশেষ টিম নিয়ে নগরীর খুলশী থানাধীন টাইগারপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৭৫ পিস ইয়াবা সহ মোহাম্মদ রফিককে (৪০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর