মোটরসাইকেল কিনে না দেওয়ায় ৮ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেছিল অষ্টম শ্রেণির ছাত্র নাজমুল হোসেন। কিন্তু গরিব বাবা তা দিতে রাজি হননি। এতেই অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নাজমুল।

সোমবার(২রা মার্চ) দুপুরে বগুড়ার নন্দীগ্রামে কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন স্থানীয় ইসলাম হোসেনের ছেলে। সে নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

জানা গেছে, নাজমুলের বাবা ইসলাম হোসেন ফুটপাতের ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবার কাছে আবদার করে আসছিলো নাজমুল। কিন্তু তিনি কিনে দিতে রাজি হননি। এতে নাজমুল অভিমান করে। পরে সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে বাসায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

বগুড়ার নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর