চট্টগ্রামে যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় অপ্রীতিকর ঘটনা

চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন ও যুবলীগের সাংগঠনিক কার্য্যক্রম নিয়ে আয়োজিত প্রতিনিধি সভায় নেতাকর্মীর মাঝে ঘটেছে হাতাহাতির মত অপ্রীতিকর ঘটনা।
সোমবার (২ মার্চ) সকাল ১১টায় নগরীর রীমা কমিউনিটি সেন্টারে যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা শুরুর আগে সামনের সারিতে বসা নিয়ে নেতাকর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

জানা যায়, বর্তমানে যুবলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে পরিচিত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ শামীম সভার প্রারম্ভে সামনের সারিতে বসে ছিলেন। যা দেখে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু তাকে দুই সারি পেছনে বসার অনুরোধ জানান।

কিন্তু তিনি অনুরোধ উপেক্ষা করে মহিউদ্দীন বাচ্চুর সঙ্গে তর্কে জড়িয়ে দেন। যা মেনে নিতে না পেরে মহিউদ্দিন বাচ্চুর সমর্থক হিসেবে পরিচিত যুবলীগ নেতা আবু নাছের আজাদসহ কয়েকজন উক্ত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি বেগতিক হতে দেখে যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। জানা যায়, মোহাম্মদ শামীম নামে উক্ত যুবলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, মেয়র পদে বর্তমানে দলীয় মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা হতে আগত শত শত যুবলীগ নেতাকর্মী ও তাঁদের অনুসারী। সভার শুরুতে ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসাইন নিখিলকে নগর আওয়ামী লীগের পক্ষ হতে নৌকা প্রতীক উপহার দেয়া হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর