কক্সবাজারে মালয়েশিয়াগামী ৩৭ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের সময় ৩৭জন রোহিঙ্গাসহ ৩ দালালকে আটক করেছে হিমছড়ি ফাঁড়ির পুলিশ। সোমবার (২ মার্চ) ভোরে মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৪ জন শিশু, ১৭ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

এসআই আতিক উল্লাহ বলেন, ভোর রাতে রেজু খালের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য কিছু সংখ্যক রোহিঙ্গা জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন দালাল পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা সম্ভব হয়।

তবে আটক দালালদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই আতিক উল্লাহ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর