করোনাভাইরাস: উইঘুর মুসলিমদের জোর করে কাজে পাঠাচ্ছে চীন

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা ভেবে চীন যখন গোটা দেশে সতর্কতা অবলম্বন করছে। ঠিক সেই মুহূর্তে সেখানকার সংখ্যালঘু গোষ্ঠী উইঘুর মুসলমানদের অনেকটাই জোর-জবরদস্তি করে কারখানায় কাজ করানোর অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে।

উইঘুর মুসলমানদের জোর করে এমন ঝুঁকির মধ্যে ফেলার বিষয়টি উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, কাজে না গেলে কৌশল খাটিয়ে আটকে রাখা হচ্ছে তাদের।

কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আটক হয়ে থাকতে চায় না উইঘুররা। সে কারণে বিভিন্ন কারখানায় কাজ করতে বাধ্য হয় তারা। উইঘুর এক নারীর সঙ্গে কথা বলেছিলেন ওই সাংবাদিক। উইঘুর নারী বলেছেন, কারখানার ভেতর সব জায়গায় ঘুরে বেড়ানো যায়। কিন্তু কোনোভাবেই বাইরে বের হওয়া যায় না।

এদিকে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক নাইক-এর একটি কারখানায় যেতে পেরেছিলেন। ওই কারখানা একেবারে কারাগারের মতো। চারপাশে কাঁটাতার রয়েছে, ওয়াচ টাওয়ার, ক্যামেরা এবং পুলিশ স্টেশন রয়েছে।

এএসপিআই বলছে, চীনের নয়টি প্রদেশে মোট ২৭টি কারখানায় উইঘুর মুসলমানদের দিয়ে কাজ করানো হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অত্যন্ত পরিচিত ৮৩টি ব্র্যান্ডের পণ্য তৈরি কাজ করছে উইঘুররা। নাইক, অ্যাপল, ডেল থেকে শুরু করে অন্যান্য নামকরা কোম্পানি রয়েছে সেই তালিকায়। মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে সেখানে।

এর আগেও চীনে উইঘুর মুসলমানদের নির্যাতনের খবর পাওয়া গেছে। লাখ লাখ উইঘুরকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা আছে। ধর্ম পালন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন উপকরণ রাখতেও বিধিনিষেধ আরোপ করে চীন সরকার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর