পঞ্চগড়ে ৪ শতক ভিটে বাড়ির জমি নিয়ে সংঘর্ষে রবিউল ইসলাম (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এসময় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার সময় পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড দেওয়ানিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে । নিহত রবিউল ওই এলাকার তমিজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় ,সকালে রবিউল ইসলামের ৪ শতক ভিটে বাড়ি দখল নিতে তার চাচা নূর মোস্তফা দলবল নিয়ে রবিউল ইসলামের পরিবারের উপর হামলা চালায়।
এ হামলায় রবিউল ইসলামসহ তার দুই ভাই রবিউল, জহিরুল, চাচা আবু বক্কর সিদ্দিক, চাচা নুর মোস্তফা,চাচি ফাতেমা, চাচাতো ভাই ফরিদুল ইসলাম আহত হয়।
তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে গুরুত্বর আহত রবিউল ইসলাম মারা যায়। আহত অপর ৬ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় দুপুরে ৫ জনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) সুদর্শন কুমার রায় জানান,পঞ্চগড় সদর উপজেলার শিংরোড দেওয়ানী পাড়ায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুপুরে ৫ জনকে আটক করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস