চমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

জানা যায়, হাসপাতালে একাডেমিক কাউন্সিলের সভা ছিল। অধ্যক্ষের অফিস কক্ষের বাইরে অবস্থানরত দুই গ্রুপে কোন এক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। যা পরবর্তীতে হাতাহাতির পর্যায়ে সংঘর্ষের আকার ধারণ করে এবং দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

ঘটনার মূল কারণ উদঘাটনে আগামীকাল তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান কলেজ অধ্যক্ষ শামীম হাসান। সংঘর্ষের পর হতে হাসপাতালে থমথমে অবস্থা বিরাজ করছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ বর্হিবিভাগে আগত রোগীরাও রয়েছেন আতঙ্কে।

নাশকতা ঠেকাতে পুলিশ মোতায়েনসহ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর