সিরাজগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

সিরাজগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে অফিসার্স ক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, স্থানীয় সরকার উপ-পরিচালক রায়হানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, জেলা আনসার ভিডিপি কমান্ডেন্ট সিফাত-ই খোদা প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকার অসিম কুমার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও তৃতীয় লিঙ্গের নতুন ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর