উচ্চশিক্ষায় তুরস্ক যাওয়ার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য তুরস্কে যাওয়ার সুযোগ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থীরা। তুরস্কের তিনটি বিশ্ববিদ্যালয়ে ইবির ১৪৪ জন শিক্ষক-শিক্ষার্থী এ সুযোগ পাবেন বলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশন সূত্রে জানা যায়।

এ উপলক্ষে সোমবার (০২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ সমঝোতা চুক্তির অংশ হিসেবে তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়, চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় ও কাফকাস বিশ্ববিদ্যালয়ে ইবির নির্ধারিত ২৩ টি বিভাগের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা এবং শিক্ষকরা পিএইচডি গবেষণা সম্পন্ন করার সুযোগ পাবেন বলে জানা গেছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর