ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব।

এসময় বক্তারা, বয়স ১৮ হলেই ভোটার হওয়ার জন্য সঠিত তথ্য প্রদাণ করে নিভূল ভোটার প্রনয়ণে সহয়তা করার আহ্বান জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর