আজ (সোমবার) মেলবোর্নে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছেন সালমা-রুমানারা। চার ম্যাচের সব ক’টিতে হার নিয়ে গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে টাইগ্রেসদের।
শেষ ম্যাচটিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন সালমারা। লঙ্কান বোলারদের তোপে টপাটপ উইকেট হারাতে থাকে তারা। চার নম্বরে নামা নিগার সুলতানা কিন্তু ৩৯ রান করে ইনিংসের শেষ বলে আউট হলেও দলের লড়াই করার মত বড় করে যেতে পারেননি। ২০ ওভার শেষে ৮ উইকেটে মাত্র ৯১ রানে থেমে যায় বাংলাদেশের মেয়েরা।
৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন লংকান মেয়ে শশীকলা সিরিবর্ধনে। ২টি উইকেট শিকার করেন আচিনি কুলাসুরিয়া।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রানের জুটি গড়ে নাহিদা আখতারের বলে স্ট্যাম্পিং হন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু (৩০)।
তবে আরেক ওপেনার হাসিনি পেরেরা (৩৯*) আর উইকেটরক্ষক ব্যাটসম্যান আনুষ্কা সঞ্জীবনী (১৬*) দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাত্র ১৫.৩ ওভার।
বার্তাবাজার/এসজে