তিতাসে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
আজ ২ মার্চ ২০২০ইং জাতীয় ভোটার দিবস উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ভোটার হয়ে ভোট দিব,দেশ গড়ায় অংশ নেব, এই শ্লোগানকে সামনে রেখে সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান ভূইয়া, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মুহিব উল্লাহ, শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোসা. সারজিনা আক্তারসহ উপজেলা নির্বাচন অফিস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে উপজেলা ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে র্যালিটি সমাপ্ত হয়।
বার্তাবাজার/এমকে