ঢাকায় একদিন পেছানো হয়েছে বিএনপির মানববন্ধন

বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বাড়ানোর প্রতিবাদে বিএনপির ডাকা মানববন্ধন একদিন পেছানো হয়েছে। দেশের সব জেলা সদর ও মহানগরে সোমবার এই মানববন্ধন কর্মসূচি পালন করার কথা ছিল। কিন্তু শুধুমাত্র ঢাকায় এই কর্মসূচি পালন করা হবে আগামীকাল মঙ্গলবার।

বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

জানা গেছে, সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে মানববন্ধন কর্মসূচি একদিন পিছিয়ে দিতে বলেছে। এ কারণে সারা দেশে সোমবার কর্মসূচি পালন করলেও ঢাকায় মানববন্ধন হবে মঙ্গলবার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর