ঠাকুরগাঁওয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক “সময়ের আলো” পত্রিকার ১ম বর্ষপূর্তি ও ২য় বছরে পদার্পন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে এ উপলক্ষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। পরে প্রেস ক্লাবের নতুন হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার রাশেল প্রমুখ।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর