চলতি মাসেই সারাদেশে বন্যা হতে পারে

চলতি মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে অকাল বন্যা হতে পারে। আবহাওয়া অধিদফতরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দীর্ঘ মেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা গতকাল রোববার আবহাওয়া অধিদফতরে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষজ্ঞ কমিটি এই বন্যার পূর্বাভাস দিয়েছে।

এই পূর্বাভাসে বলা হয়েছে, মার্চে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যসব স্থানে ৩ থেকে ৪ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর