নৌ পুলিশের অভিযানে ১৩ কোটি ৭৭ লক্ষ ২৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয় ১৩ কোটি ৭৭ লক্ষ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়ছে।

নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্বে নৌ-পুলিশের উর্ধতন কর্মকর্তাদের অংশগ্রহনে শতাধিক নৌ পুলিশের উপস্থিতিতে রবিবার রাত ১২ টা থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয় নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, আমাদর নৌ পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নর বিভিন্ন জায়গায় রাতের আঁধারে অবৈধ কারেন্ট জাল তৈরী করে থাকে এরই সূত্র ধরে আমরা এই অভিযান চালায়।

অভিযানে মোট ১৩ কোটি ৭৭ লক্ষ ২৭ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ৪ লক্ষ ২২ হাজার ৬ শত, লোহার রোল ৬ টি জব্দ করা হয়। এর মধ্যে ৮ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার ববিন ধলশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বাকী ৫ কোটি মিটার কারেন্ট জাল নিয়মিত মামলা রুজু করার জন্য জব্দ কর রাখা হয়েছে। এসব আনুমানিক মুল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর