নরেন্দ্র মোদি বাংলাদেশে এলে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে: সেতুমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়জিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দিলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও ভাল হবে মজবুত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (০২ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে ওবায়দুল কাদের এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের কথা বিবেচনা করে নরেন্দ্র মোদিকে স্বাগত জানানো উচিত। তার আসা বন্ধ করার ঘোষণায় সরকার মোটেই বিব্রত নয় ।

এ সময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, দিল্লির সাম্প্রতিক দাঙ্গা কতিপয় দুর্বৃত্যদের পূর্বপরিকল্পিত ঘটনা। এটির তদন্ত চলছে। বর্তমান সরকার ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সহানুভূতিশীল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর