ভালুকায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালু ভর্তি ট্রাকের পিছনে বাসের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারীর মৃত্যু হয়।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ওই এলাকায় ঢাকাগামী ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালু ভর্তি একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী নিহত হয়। এসময় আহত হয় বাসের অন্তত ১৫ যাত্রী।

পরে আহত ৮ জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর