আগামি বুধবার থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । সোমবার (২রা মার্চ) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে।
সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়,দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পরবর্তী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বার্তাবাজার/এসজে