নাটোরে ট্রেন ও ট্রলি সংঘর্ষ, ঢাকাসহ উত্তর ও দক্ষিনাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

নাটোরে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে পাওয়ার ট্রলির সংঘর্ষে ট্রলি চালক সহ ২ জন আহত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। ফলে সকাল সাড়ে ১০ টা থেকে নাটোরের সাথে ঢাকাসহ উত্তর ও দক্ষিনাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (২রা মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় নাটোরের জংলি রেলক্রসিং এর অদুরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়।

ট্রেনটি ৫শ গজ দুরে জংলি রেলক্রসিংয়ের অদুরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় পৌঁছলে কাঁচা রাস্তা দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী একটি পাওয়ার ট্রলি রেল লাইন পার হওয়ার সময় ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে পাওয়ার ট্রলি ছিটকে ও দুমরে মুচড়ে যায়। ট্রেনটি পাওয়ার ট্রলির সাথে ধাক্কা খেয়ে হেলে দুলতে দুলতে হেঁচরে অন্তত ৫শ গজ দুরে গিয়ে তেমে যায়।

এসময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে। ট্রেনের যাত্রিরা এসময় আতংকে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ট্রেনটি দাঁড়িয়ে পড়লে আতংকিত যাত্রিরা ট্রেন থেকে নিচে নেমে পড়েন। খবর পেয়ে নাটোর স্টেশন মাষ্টার সহ কতৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান। এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নাটোরের রেল স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাওয়ার ট্রলিটি একটি গ্রামীন কাঁচা সড়ক দিয়ে রেল লাইন পার হচ্ছিল। এসময় ট্রেনের সাথে ট্রলির ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তিনি জানেন না। বিকল ইঞ্জিনসহ ট্রেনটিকে পুনরায় নাটোর স্টেশনে আনার ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রেনটিকে সরিয়ে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বিকল ইঞ্জিন সহ ট্রেনটি লাইনের ওপর থাকায় নাটোর সহ উত্তরের সাথে ঢাকা ও দক্ষিনাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর