পাবনায় মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে পিতা খুন
পাবনা সদরের চর সাধুপাড়ায় মানসিক প্রতিবন্ধী ছেলের হাতে পিতা আলাল প্রামানিক খুন হয়েছেন।
রোববার (০১ মার্চ) রাতে পাবনার চর সাধুপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর হোসেন কাঠের বাটাম দিয়ে তার পিতা রিকশাচালক ও মাদকাসক্ত আলাল প্রামানিকের মাথায় উপর্যুপুরি আঘাত করেন।
এরপর ঘরে তালা দিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়েন মানসিক প্রতিবন্ধী ছেলে আলমগীর। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ও ছেলেকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে