সিরাজদিখানে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‍্যালি

“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নিব” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দ্বিতীয় বারের মতো মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‍্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী অফিসার আশফিকুন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেরা নির্বচিন অফিসার শাহিনা ইসলাম চৌধুরী, দিলীপ কুমারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর