নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাহ্ পুর বাজারে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (০১ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে, কৃষ্ণাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ফারুক আহম্মদ (৪২), একই গ্রামের নুরনবীর ছেলে মাসুদ আলম (৩০),জয়নারায়নপুর গ্রামের আনোয়ার উল্যার ছেলে আকরাম হোসেন (২৪) ও ইব্রাহীম (৩০)।
নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, রোববার (১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ১নং আমানুল্লাপুর ইউনিয়নের আমানুল্লাপুর পলোয়ান বাজারে রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন হাবিব নামের একজন। বাকিরা হলেন রনি, মনু, রায়হান, রাকিব। এদের মধ্যে রাকিবের অবস্থা আশংকাজনক।
বার্তাবাজার/এমকে