মিয়ানমারে আবার ৫ রোহিঙ্গা নিহত

মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে এক শিশুসহ অন্তত পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে রোববার (১লা মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় এক সংসদ সদস্য ।

রাখাইনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন, শনিবার রাখাইনের একটি মন্দির অতিক্রম করার সময় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় বিদ্রোহীরা। এই হামলার পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় দেশটির সরকারি বাহিনীকে দায়ী করেছেন আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা।

রোহিঙ্গাদের নিপীড়ন নিয়ে জাতিসংঘ, আন্তর্জাতিক বিচারিক আদালতসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা সোচ্চার হলেও এখনও রাখাইনে মিয়ানমার সেনাদের নির্যাতন পুরোপুরি বন্ধ হয়নি। প্রায়ই সেখানে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের খবর প্রকাশিত হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর