উত্তর সিটি নির্বাচন বাতিল করে ফের নির্বাচনের দাবীতে তাবিথ আউয়ালের মামলা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন তাবিথ আউয়াল।

আজ সোমবার (২ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি এই মামলা করা হয়।

তাবিথ আউয়াল বিএনপির মেয়র প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন । ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র, নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে এই মামলা করা হয়েছে।

গত নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি,নির্বাচন সঠিকভাবে হয়নি, ভোটারের উপ্সথিতি একেবারেই কম এবং ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে এসব অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি করা হয়েছে মামলায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর