নাটক সাঁজিয়ে টাকা মেরে দেয়ার ফন্দি, আটক ২ প্রতারক

একটি সিগারেট কোম্পানীর বিক্রয়কর্মী হিসাবে কাজ করে মার্কেট রহেকে উত্তোলিত দুই লাখ টাকা নিজেদের করে নেয়ার পরিকল্পনা করে ধরা খেয়েছেন রিপন ও সৌহার্দ নামের দুই প্রতারক। কুষ্টিয়ার ভেড়ামারায় রবিবার (১ মার্চ) বিকালে তারা এই অভিনব পন্থা অবলম্বন করে।

জানা যায়, মার্কেট থেকে কোম্পানীর প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা আদায় করে পুর্ব পরিকল্পনা মতো সৌহার্দ বাসযোগে ভেড়ামারা থেকে অয়াবনার ঈশ্বরদী চলে যায়। সেখানে গিয়ে জুতা ও মোবাইল একটা বাগানে ফেলে দেয়ার পর রিপন উদ্ভ্রান্তের মত ভেড়ামারা থানায় এসে জানায় মার্কেট থেকে টাকা তোলে বাইকে করে বাসায় ফেরার পথে ভেড়ামারা বিদ্যুৎ স্টেশনের কাছে আসার পর একটি মাইক্রোবাসে এসে সন্ত্রাসীরা তার সহকর্মী সৌহার্দকে তুলে নিয়ে গেছে।

সাথে সাথে পুলিশের বিশেষ একটি দল সৌহার্দকে উদ্ধারে নেমে পড়ে। খোঁজতে খোঁজতে পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুর থেকে সৌহার্দকে উদ্ধার করে পুলিশ। এরপরই শুরু হয় নাটকীয়তার অবসানের। পুলিশের কাছে সৌহার্দ জানায় একটি নীল রঙের হাইয়েস গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। আর রাজু জানায় সাদা রঙের একটি মাইক্রো এসে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর পুলিশের সন্দেহ হয়। দুইজনকে গভীর জিজ্ঞাবাসাদে আসল কাহিনী বের হয়ে আসে

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর বলেন, দুইজন মিলে এই অপহরণ নাটক তৈরি করেন। তারা এমন ভাবে বিষয়টি সাজিয়েছে প্রথমে বোঝার উপায় ছিলো না। পরে জিজ্ঞাসাবাদে আসল কাহিনী বের হয়ে আসে। কোম্পানির আত্মসাত করতেই তারা অপহরণ পরিকল্পনা করেছিলো।

এই দুই প্রতারকের নামে অর্থ আত্মসাত ও প্রতারণার মামলা করেছে কোম্পানীর একজন কর্মকর্তা বাদি হয়ে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর