কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান খালাসের সময় বিজিবির গুলিতে অজ্ঞাত এক মাদক পাচারকারী নিহত হয়েছে। ঘটনা স্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় এঘটনা ঘটে।
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া বিওপি’র বিজিবি সদস্যরা জাদিমুরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় কয়েকজন লোক নৌকা থেকে নেমে সীমান্ত দিয়ে যাওয়ার সময় বিজিবির অবস্থান টেরপেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে বিজিবির ৩সদস্য আহত হয়।
বিজিবি পাল্টা গুলি ছুঁড়লে পাচারকারী দলটি পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে দেড় লাখ পিচ ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র ও ২রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।
বার্তাবাজার/এমকে