উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে পিটিয়ে হত্যা

খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি হাদিউজ্জামান রাসেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ।

প্রতিপক্ষের লোকজন মারাত্মকভাবে পিটিয়ে তাকে আহত করলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ (সোমবার) সকালে তার মৃত্যু হয়।

এলাকায় নিজেদের ক্ষমতা প্রদর্শন নিয়ে উপজেলার বাগালিয়া ইউনিয়নে গতকাল (০১ মার্চ) বিকেলে প্রতিপক্ষরা রাসেলকে উপোর্যপরি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে নেয়া হয় রাসেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর