ঢাকার সাভারের আশুলিয়ায় মোছাঃ শামসুন্নাহার (২২) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার পর থানায় হাজির হয়েছেন নিহতের স্বামী। সোমবার (২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম।
এর আগে রবিবার (১ মার্চ) দিবাগত গভীর রাতে নরসিংপুরের ইটখোলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যাকারী।
নিহত শামসুন্নাহার জামালপুর জেলার মেলান্দহ থানার বাগাডোবা গ্রামের আব্দুস সালামের মেয়ে। স্বামী মোঃ জামাল হোসেন (৩০) একই এলাকার শাজাহান হোসেনের ছেলে। আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাসায় স্ত্রীসহ থেকে পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।
এব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। স্ত্রী হত্যার অভিযোগে আশুলিয়া থানায় হত্যা মামলা (মামলা নং ৩০২, তারিখঃ ০২.০৩.২০২০) দায়ের হয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে