ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসলেন মোদির সফর চুড়ান্ত করতে

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। সোমবার সকালে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌছেন তিনি। এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর সূচি চূড়ান্ত করবেন।

মুজিববর্ষের জমকালো অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই সফর চূড়ান্ত করতেই ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

আগামী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন শ্রিংলা। তিনি একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন।

এছাড়া একই দিন তিনি রাজধানীতে ‘বাংলাদেশ-ভারত: একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন। সফর শেষে আগামী মঙ্গলবার শ্রিংলার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। শ্রিংলার সফরে দুই দেশের মধ্যে কানেক্টিভিটি নিয়ে দু’টি সমঝোতা স্মারক সাক্ষরের প্রস্তুতি নেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর