বিশ্বের ১০ মুসলিম যুবক পাবে ‘বঙ্গবন্ধু পদক’

ওআইসি ইয়ুথ সামিটে অংশ নেওয়া ১৫০ যুব নেতার মধ্য থেকে সেরা ১০ জনকে বঙ্গবন্ধু ইয়থ লিডারশিপ অ্যাওয়ার্ড বা বঙ্গবন্ধু পদক দেওয়া হবে বলে জানিয়েছেন
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১লা মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’র ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের সঙ্গে মিলিয়ে এবারের ওআইসি ইয়ুথ ক্যাপিটালের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। আগামী ১২ এপ্রিলে ঢাকায় ওআইসি ইয়ুথ সামিট শুরু হবে। এই অনুষ্ঠানে বিশ্বের ক্ষেত্রে অবদান রাখা ১৫০ জন যুবককে আমন্ত্রণ জানাবে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক জানান, ওআইসি ইয়ুথ সামিটে অংশ নিতে সাধারণত ৮ থেকে ১০ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে ১৫০ জনকে বাছাই করা হবে। তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে এই বিশেষ সম্মাননা দেওয়া হবে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর