ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গা শহরে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, রোববার (১ মার্চ) রাতে শহরের দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে তারা অন্যান্ন কর্মীদের সাথে আলাপরত ছিলেন ছাত্রলীগের সদর কলেজ শাখার দপ্তর সম্পাদক শাকিল আহমেদ জিম। তখন তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

হামলার এক পর্যায়ে শাকিলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর