দুর্নীতিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিএনপিকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (১ মার্চ) রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন যে দলকে কানাডার আদালতও সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়েছে, সেই দলকে বাংলার মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আবারও কোনো হাওয়া ভবন দেখতে চায় না।
তিনি বলেন, সামনে আমাদের অতিক্রম করতে হবে কঠিন চ্যালেঞ্জ। মনে রাখতে হবে- বাংলার বাতাসে আবারও ষড়যন্ত্রের গন্ধ, চক্রান্তের গন্ধ। সাম্প্রদায়িক অশুভশক্তি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। এই অশুভশক্তি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এখন তারা চক্রান্তের পথে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। এই অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে সেজন্য আওয়ামী লীগকে হতে হবে ঐক্যবদ্ধ।
বার্তাবাজার/এসজে