প্রখ্যাত সুরকার সেলিম আশরাফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…ইলাইহি রাজিউন)। সোমবার (২রা মার্চ) রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু।
জনপ্রিয় দেশাত্মবোধক গান “যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা” সহ বহু জনপ্রিয় গানের সুর দিয়েছিলেন সেলিম আশারাফ। তার সুরকরা অনেক গান শ্রোতামহলে দারুণভাবে সাড়া ফেলে।
জানা যায়, চার বছর ধরে অসুস্থ ছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা নিয়ে বেশ অর্থ কষ্টে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাশে দাঁড়ান এবং ১০ লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র দেন।
বার্তাবাজার/এসজে