খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সকল সুবিধা দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে জেলখানায় জেলকোড অনুযায়ী সকল সুবিধা দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দেশের সর্বোচ্চ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। রোববার (১লা মার্চ) বিকেলে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে মেহেরপুর জেলা পুলিশ আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টা আদালতের। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো হাত নেই। আদালত যদি মনে করেন, তাহলে তাকে জামিন দিবেন, তাহলে দিতে পারেন। এখানে সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের করার কিছুই নেই।

বাংলাদেশ পুলিশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান পুলিশ আর ১১ বছর আগের পুলিশের মধ্যে ব্যবধান অনেক। বর্তমান পুলিশ জীবনের ঝুঁকি কঠিন কঠিন নিয়ে দায়িত্ব পালন করছেন। সকলেই আইনের কাছে সমান। তাই পুলিশের বিরুদ্ধেও যদি কোন অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর