মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর লেখা এই চিঠিতে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা।
মুহিউদ্দিনকে দেয়া অভিনন্দন বার্তায় শেখ হাসিনা মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর শাসনামলে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের বন্ধু হিসেবে পাশে থেকেছে মালয়েশিয়া বলেও চিঠিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
দু’পক্ষের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে আরো নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চিঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানেও মুহিউদ্দিন ইয়াসিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাবাজার/এসজে