দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করার চুক্তিতে কাতারের মধ্যস্ততায় সাক্ষর করেছে তালেবান ও যুক্তরাষ্ট্র। গত শনিবার করা এ চুক্তি সাক্ষরে আগামি ১৪ মাসের মাঝে আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয়েছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র।
২০০১ সালে টুইন টাওয়ারে আত্মঘাতী হামলার পর থেকে সেনা মোতায়েন করে তারা। এখনও আফগানিস্তানে প্রায় ১২ হাজার মার্কিন সেনা রয়েছে। ১৯ বছরের সহিংসতায় প্রায় আড়াই হাজার মার্কিন সেনা নিহত হন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্তৃপক্ষের মতে ২০০১ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত আফগানিস্তানে তাদের ব্যয় হয়েছে ৭৭৮ বিলিয়ন মার্কিন ডলার।
হিসাব বলছে, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে দেশটিতে এক লাখ মার্কিন সেনা ছিল, যার কারণে বছরে যুদ্ধের ব্যয় ১০০ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়ায়।
২০১৬ থেকে ২০১৮ সালে বার্ষিক ব্যয় নেমে দাঁড়ায় ৪০ বিলিয়ন ডলার। ২০১৯ সালে সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে জানা যায়, এ বছর ব্যয় হয়েছে ৩৮ বিলিয়ন ডলার।
এছাড়া মার্কিন পররাষ্ট্র বিভাগ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এবং অন্য সরকারি সংস্থাগুলোর সাথে মিলে ৪৪ বিলিয়ন ডলার বিভিন্ন ধরণের পুননির্মাণ প্রকল্পে ব্যয় করেছে।
সরকারি তথ্য অনুযায়ী সব মিলিয়ে ২০০১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮২২ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে।
অন্য এক পরিসংখ্যানে বলা হয়েছে, সব কিছু যোগ করা হলে ব্যয় অন্তত দুই ট্রিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে।
বার্তাবাজার/এসজে