সৌদির ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার জানানো হয় উমরাহ হজযাত্রীদের ভিসা ও অন্যান্য সার্ভিস ফি ফেরত দিবে সৌদি আরব। এছাড়াও দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজ খবরটি প্রকাশ করে।
সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং টুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদির সরকার। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানান স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেন করোনাভাইরাস সেীদিতে ছড়িয়ে না পড়ে সে দিকে খেয়াল রাখতেও এমন সিদ্ধান্ত।
বার্তাবাজার/কেএ