খাজা মাইনউদ্দিন চিশতী’ সংক্ষেপে কেএমসি। শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান সুমন চৌধুরীর নিজস্ব বাহিনী। গত বছরের সেপ্টেম্বরে এই বাহিনী
তাদের যাত্রা শুরু করে। এ বাহিনীর সদস্য হতে হলে শরীরে আঁকতে হতো ট্যাটু। আর ট্যাটু আঁকলেই মিলত টাকা।
তবে বাহিনীর সদস্যদের মধ্যে যারা পাপিয়া এবং তার স্বামী সুমনের খুব কাছের লোক তাদের অনেকের বিরুদ্ধে রয়েছে মাদক কারবারের মামলা। এমনকি তাদের মধ্যে যারা সুদর্শন তাদের দিয়ে করানো হতো পুরুষ স্কট ব্যবসা। আবার কাউকে দিয়ে করানো হত অস্ত্রের ব্যবসাও।
গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া-সুমনসহ চারজনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব।পাপিয়কে গ্রেপ্তারের পর থেকে গাঢাকা দিয়েছে কেএমসি বাহিনীর সদস্যরা।
বার্তাবাজার/কেএ