শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের পরবর্তী আসরে সরাসরি খেলা নিশ্চিত করতে, এ ম্যাচে জিততেই হবে সালমার দলকে। শ্রীলঙ্কার জন্যও একই সমীকরণ। ম্যাচটা তাই গুরুত্বপূর্ণ দু দলের কাছেই। মেলবোর্নের, জংশন ওভালে খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজ ভোর ৬ টায়।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে সালমার দল। বোলারদের দারুন বোলিংয়ে রানটা ছিলো নাগালে। কিন্তু তা পারেননি ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচে স্পিন ভেলকিতে থামানোর কথা ছিলো অস্ট্রেলিয়াকে। ফিল্ডারদের পিচ্ছিল হাত সুযোগ কাজে লাগাতে দেয়নি। আর ব্যাটসম্যানদের ব্যর্থতা তো ছিলোই।
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ, প্রতিপক্ষ ছিলো নিউজিল্যান্ড। প্রথমবারের মতো ব্ল্যাক ক্যাপদের স্পিন বিষে নীল করেন সালমা, রিতুমনিরা। কিন্তু, এদিন ফিল্ডিংটা ভালো হলেও কিউইদের বাউন্স সামালতে পারেননি আয়েশা-পিংকিরা। ফলাফল, সেই হার। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই দুদলের।
বার্তাবাজার/কেএ