পানির পট না আনায় ৩০ শিক্ষার্থীকে প্রধান শিক্ষকের মারধর (ভিডিওসহ)

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ৩০ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছে তুচ্ছ অপরাধে প্রধান শিক্ষক জহুরুল ইসলামের বেধরক লাঠি পেটার শিকার হতে হয় তাদের।

পেটানোর পর বাড়ীতে অভিভাবককে না জানানোর হুমকী দেন ওই প্রধান শিক্ষক। পরে ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় অফিস ঘেরা করে বিচার দাবী করেছেন। গত বৃহস্পতিবার বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ে টিফিন বক্স ও পানির পট না আনার অপরাধে জেলার ফাঁসিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে পঞ্চম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীকে লাঠি দিয়ে বেধরক পেটায়।

পেটানোর পর তা বাড়ীতে অভিভাবককে না জানানোর হুমকী দেয়া হয় শিক্ষার্থীদের। মারপিটের শিকার হওয়া কয়েকজন শিক্ষার্থী বাড়ীতে গিয়ে অসুস্থ হয়ে পরলে বিষয়টি জানতে পারেন অভিভাবকরা।

শিক্ষাথীদের অভিযোগ তুচ্ছ অপরাধে প্রায়ই ওই শিক্ষকের মারপিটের শিকার হতে হয় তাদের। এ ঘটনায় জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী রোববার বিদ্যালয়ের অফিস ঘেরা করে রাখে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবী করেন। এ সময় তারা ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তারা।

ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রাথমিক শিক্ষা অফিসার দায়ি শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া আশ্বাস দেন। বিধান না থাকলেও শিক্ষার্থীদের পেটানো ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটি প্রত্যাশা করেন এলাবাসী ও অভিভাবকবৃন্দ।

টিফিনবক্স ও পানির পট না আনার অপরাধে ৩০ শিক্ষার্থীকে বেত্রাঘাত

টিফিনবক্স ও পানির পট না আনার অপরাধে ৩০ শিক্ষার্থীকে বেত্রাঘাতঅসুস্থ হয়ে যাওয়ার পর জানাজানি হলে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

Gepostet von Barta Bazar am Sonntag, 1. März 2020

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর