স্পিকারের ভারত সফর স্থগিত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করা হয়েছে। রোববার (২মার্চ) এই সফর স্থগিত করা হয়। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার আমন্ত্রণে সোমবার শিরীন শারমিন চৌধুরীর ভারত সফরে যাওয়ার কথা ছিল।

মূলত মুজিববর্ষ উদযাপন নিয়ে কর্মব্যস্ততার কারণে এই সফর পুনর্নির্ধারণ করা হয়েছে। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ। ভারতীয় লোকসভার স্পিকারের আমন্ত্রণে ৯ সদস্যের সংসদীয় দলের প্রতিনিধিদের নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দিল্লি সফরে যাওয়ার কথা ছিল।

এর আগে গত জানুয়ারিতে ভারতে নির্ধারিত সফর বাতিল করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্পিকারের এই সফর আগামী ২৬ মার্চের পরে যে কোনো সময়ে হতে পারে বলে জানান সংসদ সচিবালয়ের এই জনসংযোগ কর্মকর্তা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর